সব গাইড
পরীক্ষাআপডেটেড গাইড৫ মিনিট
পরীক্ষা ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি
পরীক্ষা setup, marks entry, grade calculation এবং result publication-এর ধাপগুলো।
পরীক্ষার কাঠামো আগে নির্ধারণ করুন
Class, subject, full marks, pass marks এবং grading rule পরীক্ষা শুরুর আগেই যাচাই করুন। একই নামের duplicate subject বা ভুল marks configuration ফলাফলে বড় সমস্যা তৈরি করতে পারে।
Marks entry-তে review ধাপ রাখুন
শিক্ষক marks দেওয়ার পর প্রকাশের আগে দায়িত্বপ্রাপ্ত আরেকজনের review রাখা ভালো। অনুপস্থিত, withheld বা special case-এর জন্য একরকম rule অনুসরণ করুন।
ফলাফল প্রকাশের আগে নমুনা যাচাই
কয়েকজন শিক্ষার্থীর total, grade এবং subject-wise marks হাতে মিলিয়ে দেখুন। তারপর report publish বা অভিভাবকের কাছে পাঠান। ভুল ধরা পড়লে audit trail রেখে সংশোধন করুন।
